বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে যমুনা চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
আজ সিরাজগঞ্জ থানাধীন মেছড়া ইউনিয়নের যমুনা চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান এবং সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

যমুনা চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫