মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাল ছাড়াই ধরা পড়ল বিশাল এক কোরাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ২৮

ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জালবিহীন ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২৩ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ বেপারী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার-সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন আনোয়ার হোসেন, এ সময় উপরে উঠে আসার সময় নদীর কিনারে দেখেন সাদা কি দেখা যায়, কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখতে পান তিনি এ সময় মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সাথে থাকা মোবাইল ভিডিও ও ছবি ধারণ করেন, পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

জেলে আনোয়ার (২৮) বলেন, মহান আল্লাহর শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

জেলের বড় ভাই সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুইভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভিড় করে।

স্থানীয় জেলে মো. আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল গনির ছোট সন্তান। –আরটিভি

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

জাল ছাড়াই ধরা পড়ল বিশাল এক কোরাল

প্রকাশের সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫