রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদারকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কোমরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রসেনজিৎ হালদার কোমরপুর গ্রামের মধু হালদারের ছেলে। ডিবি সূত্র জানায়, তিনি মেহেরপুরে সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া ক্যাসিনো সংক্রান্ত অভিযোগ ও অর্থ পাচারের মামলায় ঢাকা সিআইডি মানি লন্ডারিং ইউনিট তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও রয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া প্রথম মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রেও তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

গ্রেপ্তারের সময় উদ্ধার হওয়া আলামত যাচাই-বাছাই করা হচ্ছে, যা সম্পন্ন হলে জেলা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানাবে। উল্লেখ্য, এর আগে অনলাইন জুয়া ও ক্যাসিনো এজেন্ট হিসেবে তার বিরুদ্ধে অভিযোগে গ্রেপ্তার হওয়া ছিল।

জনপ্রিয়

ট্রাম্পের আদায় করা শুল্কের ১৩৩ বিলিয়ন ডলার এখন কারা পাবেন?

ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫