রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতি শ্রমিকের পরিবার পেল ৩৫ হাজার টাকা

শার্শায় ছয়জন মোটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩২

যশোর অফিস 

যশোরের বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৬৬৯, খুলনা)-এর উদ্যোগে ছয়জন মৃত মোটর শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজস্ব অর্থায়নে এই মরণোত্তর ভাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে ছয়জন মৃত মোটর শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, তবিবার ড্রাইভার, রনি, বাহার, জাহাঙ্গীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুস্থ থাকতে খেতে পারেন যেসব স্বাস্থ্যকর নাস্তা

প্রতি শ্রমিকের পরিবার পেল ৩৫ হাজার টাকা

শার্শায় ছয়জন মোটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান

প্রকাশের সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬