
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।
মঙ্গলবার(১৩জানুয়ারী) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন ,সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু।সহ-সভাপতি এস এম রাজ ,সহ সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, নির্বাহী সদস্য মোঃ সোহেল রানা বাবু, সৈয়দ শওকত হোসেন, মোল্লা আব্দুর রব সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন শীতের প্রকোপ থেকে দুঃস্থ, অসহায় ও দরিদ্র নিপিড়ীতদের রক্ষায় তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 







































