মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

মাদারীপুরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি ওই এলাকার জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬