
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
কুমিল্লা প্রতিনিধি 







































