রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ:
কলারোয়ায় যাত্রীবাহী বাস ও স্যালোচালিত নছিমনের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাকিবুল ইসলাম অপু (২১) নামের ওই নছিমনের চালক।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়ে যান। এরপর বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নছিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬