বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)।

আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তিনি পলাতক রয়েছেন। তারা নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায়  বাসা ভাড়া নেন। বেলা ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে। আমেনার স্বামীর ব্যাপারেও খোঁজ খবর করা হচ্ছে।  এছাড়াও নানা ক্লু নিয়ে কাজ করছে পুলিশ।  এই নির্মম হত্যার সাথে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।  তবে হত্যার ঘটনাটি রাতে ঘটেছে বলে ধারণা করছেন তিনি।
জনপ্রিয়

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় সভায়-এমপি হারুন

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬