বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ বন্ধে ইবি প্রশাসন ভবনে ছাত্রদলের মহড়া

ইবি প্রতিনিধি 
সকল প্রকার নিয়োগ বন্ধের জন্য নেতাকর্মীদের নিয়ে মহড়া চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হককে উপাচার্যের কাছে সুপারিশ করার জন্য আহ্বান জানান।
শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এই মহড়া চালান তারা।
বিভিন্ন সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য নির্বাচন বোর্ড হওয়ার কথা আছে। এই শিক্ষক নিয়োগ নির্বাচন বোর্ড বন্ধ করার জন্য বিএনপিপন্থি একাধিক শিক্ষক ও শাখা ছাত্রদল বিভিন্ন প্রকার তোড়জোড় শুরু করেছে। আজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা নিয়োগ বন্ধের জন্য প্রশাসন ভবনে মহড়া চালায়।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ” নিয়োগ বন্ধের জন্য কোন কিছু করা হয় নি। আমরা এমনিতেই দেখা করেছি।”
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, একটা ছাত্রদল এসেছিল আমার এখানে। তারা জাতীয় নির্বাচনের আগে সকল প্রকার নিয়োগ বন্ধের জন্য উপাচার্যের কাছে সুপারিশ করতে আমাকে অনুরোধ করেন।
নিয়োগ বন্ধ করতে কোনো ছাত্রসংগঠন বলার এখতিয়ার তাদের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন এখতিয়ার তাদের নেই।
জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

নিয়োগ বন্ধে ইবি প্রশাসন ভবনে ছাত্রদলের মহড়া

প্রকাশের সময় : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬