শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে দুজনকে অর্থদণ্ড

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যৌথ বাহিনীর অভিযানে রঙিন পোস্টার ও ব্যানার অপসারণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত বিজিবি, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি–৭ (খ) লঙ্ঘনের দায়ে ২৭(ক) বিধি অনুযায়ী জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি মো. মজদার হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
এছাড়া একই বিধিমালার বিধি–১৩ (খ) ভঙ্গের অপরাধে ২৭(ক) বিধি অনুযায়ী বিএনপির হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে দুজনকে অর্থদণ্ড

প্রকাশের সময় : ০৪:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬