শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অমিতের দিনব্যাপী গণসংযোগ

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
যশোর অফিস 
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী সভায় বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল বলেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই ভোট চাইছে। স্বাধীনতাবিরোধীরা ধর্মের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে তিনি অভিযোগ করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব অপপ্রচার থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী সভায় বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এবং প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে।
তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল এবং ফতেপুর বিসিক শিল্পনগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত দিনব্যাপী ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নারী-পুরুষ ও শিশুরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

যশোরে অমিতের দিনব্যাপী গণসংযোগ

প্রকাশের সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬