রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা কথায় নয়, কাজ করে প্রমাণ দেখাই: সামানজার খান

এম. মতিন, চট্টগ্রাম 
স্বাস্থ্য খাতে কাজের মাধ্যমে জনগণকে প্রমাণ করতে চাই ‘শুধু আশ্বাস দিচ্ছেন না, যা বলছি, তা বাস্তবে করে দেখাচ্ছি। আমরা স্বপ্ন দেখাই না, বাস্তবায়ন করে দেখাই। আমরা কথায় নয়, কাজ করে প্রমাণ দেখাই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী ও একেএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামানজার খান বলেন, রাঙ্গুনিয়ার মানুষ চৌধুরী পরিবারকে দীর্ঘদিন ধরে চেনে। তার শ্বশুর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৮৯ সাল থেকে একাধিকবার নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার উন্নয়নে কাজ করেছেন। কিন্তু গত ১৬-১৭ বছর ধরে চৌধুরী পরিবারের কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাননি। কারণ এ সময় মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট দিতে চাইলেও তা অন্যভাবে ব্যবহৃত হয়েছে। এই দীর্ঘ সময়ে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা রাঙ্গুনিয়ার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও কোনো অগ্রগতি হয়নি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, আমি শুধু একজন প্রার্থীর সহধর্মিণী নই, আমি একজন ব্যবসায়ী। হুমাম কাদের চৌধুরী আমাকে রাঙ্গুনিয়ার মানুষের সঙ্গে পরিচিত হতে বলেছেন, তাদের সমস্যা শুনতে বলেছেন এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো জানতে বলেছেন, যাতে সেগুলো আমার স্বামীর কাছে পৌঁছে দেওয়া যায়।
গত দুই মাস রাঙ্গুনিয়া ঘুরে আমি দেখেছি, স্বাস্থ্য খাতে এখানে কাজ করার অনেক জায়গা রয়েছে। গত ১৭ বছরে এ খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি। প্রাথমিক চিকিৎসার জন্যও মানুষকে কষ্ট করে চট্টগ্রাম শহরে যেতে হয়। এসব চিন্তা থেকেই আমি গত জানুয়ারি মাসে রানীরহাটে একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু করেছি। সেখানে প্রাথমিক চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ, রক্ত পরীক্ষা, এক্স-রে ও আল্ট্রাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে, যাতে মানুষকে আর শহরে ছুটতে না হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে জানতে পেরেছি, অনেক পাহাড়ি এলাকায় জরুরি সেবার অভাব রয়েছে। গর্ভবতী নারীদের জন্য কোথাও কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। রাঙ্গুনিয়ায় নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স নাই। এমন ঘটনাও শোনা গেছে, দূর এলাকা থেকে অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় মাঝপথেই গর্ভপাত হয়ে মা ও শিশু মারা গেছে। এসব ঘটনা আমাকে নাড়া দিয়েছে। তাই আমি স্বাস্থ্যসেবা নিয়ে রাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
এ লক্ষ্যে আমি রাঙ্গুনিয়ার জন্য প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে কল করলে ৩০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। গর্ভবতী নারীদের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা যখন বলি জনগণের জন্য কাজ করবো, তখন তা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। আমরা স্বপ্ন দেখাই না, আমরা কাজ করে দেখাই।
সভায় তিনি ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং হুমাম কাদের চৌধুরী নির্বাচিত হলে আগামী পাঁচ বছর রাঙ্গুনিয়ার মানুষের জন্য কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও লালানগর যুবদলের সদস্য সেকান্দর আলী পেয়ারু, লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার, খোরশেদ আলম ফারুকীসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন আবদুস সফুর, মো. আনোয়ার, দিদারুল আলম, মো. সুমন, মো. মোরশেদ, আবদুল আজিজ, আজু, মো. সেলিম, মো. হারুন, আসিফ, টিপু প্রমুখ।
প্রসঙ্গত, ‘সুস্বাস্থ্যের রাঙ্গুনিয়া গড়বো এবার আমরা’ স্লোগানকে সামনে রেখে একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চালু করা অ্যাম্বুলেন্স সেবার মোবাইল নম্বর ০১৮০৫-৪৭০৭০০।
জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

আমরা কথায় নয়, কাজ করে প্রমাণ দেখাই: সামানজার খান

প্রকাশের সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬