সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি-সংগৃহীত

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

‎সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মহিলা বিভাগের বাগেরহাট – ২ আসনের আয়োজনে কর্মসূচিতে বাগেরহাট মহিলা জামায়াতের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

‎এ সময় নেত্রীরা বলেন,বাগেরহাটে এই প্রথম নারীদের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে । আমরা যেমন ঘর সামলাতে পারি তেমন বাইরে ও সামলাতে পারি। দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারী হেনস্তার শিকার হচ্ছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
‎বিক্ষোভ মিছিলে উপস্থিত বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট -২ আসনের নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আপনারা প্রতিবাদস্বরূপ ১২ তারিখের নির্বাচনে ন্যায় ও ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট বিপ্লবের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে । তিনি আরো বলেন, প্রস্তুতি নিয়ে থাকবেন কোনও ভাবে কোনও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না । আপনার সঙ্গে যদি কেউ অন্যায় আচরণ করতে আসে সমুচিত জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকবেন।

‎প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট -২ আসনের পরিচালিকা ডা. মনোয়ারা আজাদ বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদেরকে বাধ্য করা হয়েছে আজকের এই মিছিলে নামার জন্য । সারা বাংলাদেশে যে নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় বাগেরহাটে জেলার বিভিন্ন স্থানে আমাদের নারীদেরকে অপমান অপদস্ত করা হচ্ছে ৷

‎এসময়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরা সাঈদ , ডাঃ আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।

‎বিক্ষোভ মিছিলে মহিলা বিভাগের নেত্রীরা  নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন ।।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৭:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬