মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি জমিতে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারি জমিতে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেকু মেশিন ব্যবহার করে স্থাপনাটি অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এনায়েতপুর হাট–বাজার পেরিফেরি এলাকার সরকারি জমির মধ্যে অবৈধভাবে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেখানে নির্মিত আধাপাকা টিনের ঘর, বারান্দা, ওয়াশরুমসহ সব অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনায়েতপুর কাপড়ের হাটসংলগ্ন সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনাটি অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। একই ধরনের অবৈধ স্থাপনা শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট এলাকার সরকারি জমিতেও চিহ্নিত হয়েছে, যা উচ্ছেদের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য নির্বাচনের পর প্রায় এক বিঘা সরকারি জমির ওপর কার্যালয়টি নির্মাণ করা হয়। সেখানে প্রায় ৬০ হাত দীর্ঘ একটি আধাপাকা টিনের ঘর, উভয় পাশে টিনের বারান্দা, কয়েকটি ওয়াশরুম ও বাথরুম এবং সামনের অংশে খালি জায়গা রাখা ছিল।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

সরকারি জমিতে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

প্রকাশের সময় : ০৮:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬