রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭

প্রতীকী ছবি

যশোর অফিস
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ছোট বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মিষ্টু (৪৫) ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ধানের জমিতে নিজের মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬