শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর-২আসনে ১ লক্ষ ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

মতলব (চাঁদপুর) উপজেলা প্রতিনিধিঃ

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনে মোট ১৫৫ টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) প্রার্থী  ধানের শীষ প্রতীকে মোহাম্মদ জালাল উদ্দিন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয় হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫শ’৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট (এলডিপি) মোঃ বিল্লাল হোসেন প্রতীক (ছাতা) পেয়েছেন  ৫৪ হাজার ৭৩৩ ভোট। বিএনপির প্রার্থী ১ লাখ  ১৫ হাজার ৮৫০ ভোট বেশি নির্বাচিত হন।

অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসুর আহমেদ সাকি(হাতপাকা)-১২ হাজার ৫০ ভোট,জাতীয় পার্টি মো. এমরান হোসেন মিয়া (লাঙ্গল)-১২৮০ ভোট,বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ ফয়জুন্নুর প্রতীক (হাতি)-৫০২ ভোট, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনিন সরকার প্রতীক (আনারস) ২৬৫ ভোট,নাগরিক ঐক্য মো. এনামুল হক প্রতীক (কেটলি)-১৩৮ ভোট ও গণঅধিকার পরিষদ মোঃ গোলাপ হোসেন (ট্রাক)  পেয়েছেন-৩০৬ ভোট।

চাঁদপুর-২(মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬১ জন। তারমধ্যে ভোট প্রদান করেন ২ লাখ ৪৫ হাজার ৭২০ জন । বাতিলকৃত ভোট ৫ হাজার ৪৬৩ টি ও বৈধ ভোট ২ লাখ  ৩৯ হাজার ৮৫৭ টি।

কান্তিপূর্ণ ভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোট গ্রহণ শুরুর আগেই ভোটারা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কয়েক ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিত চোখে পড়ার মতো।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, ভোট গ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোটাররা  নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলহাজ¦ জালাল উদ্দিন বলেন, বিজয়ী হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিজয় জনতার বিজয়। আমি জনগণের ওয়াদা  রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

চাঁদপুর-২আসনে ১ লক্ষ ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

প্রকাশের সময় : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬