রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিডিজির জয়পুরহাট জেলা আহ্বায়ক হলেন সাংবাদিক শাহিনুর ইসলাম

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গভর্নেন্স (CDG)-এর জয়পুরহাট জেলা আহ্বায়ক হিসেবে সাংবাদিক শাহিনুর ইসলামকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

শাহিনুর ইসলাম জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি পেশাগতভাবে একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি, আঞ্চলিক দৈনিক জয়পুরবার্তা পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক বার্তা কণ্ঠ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার পাশাপাশি সামাজিক ও নাগরিক ইস্যুতে তার নিয়মিত সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, সেবা বঞ্চনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

নবনিযুক্ত জেলা আহ্বায়ক শাহিনুর ইসলাম দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিডিজি একটি অরাজনৈতিক ও নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জয়পুরহাট জেলাতেও সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হবে। নাগরিক অধিকার ও দায়িত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পরিবেশ সৃষ্টি করাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।

আগামী দিনে জয়পুরহাট জেলায় ধারাবাহিক আলোচনা সভা, মতবিনিময় ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত জেলা আহ্বায়ক।

উল্লেখ্য, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গভর্নেন্স (CDG) দেশের বিভিন্ন জেলায় গণতান্ত্রিক চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক পর্যায়ে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

মন্ত্রী হওয়ার গুঞ্জন: মুখ খুললেন তামিম ইকবাল

সিডিজির জয়পুরহাট জেলা আহ্বায়ক হলেন সাংবাদিক শাহিনুর ইসলাম

প্রকাশের সময় : ০৭:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬