মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জের ফতুল্লা

আট লাখ টাকা ও গহনাসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া আট লাখ টাকা, সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের গহনা, বেশ কয়েকটি ধারলো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

তারা হলো-বরগুনা জেলার আমতলী থানার আমতলী পৌরসভা এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাকারিয়া (২৮)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন মুসলিমনগর নয়াবাজার এলাকার আব্দুল বাতেন মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুই জনকে গ্রেফতার করা হয়।
 
তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পূর্বে ডাকাতি করা নগদ ৮ লাখ টাকা, সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৩৯.৭২ গ্রাম স্বর্ণালংকার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট চাকু, একটি গ্যাস লাইটার হিটার ও গ্রিল কাটার একটি যন্ত্র বলে জানান তিনি। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ডাকাত দলের অজ্ঞাত আরও ৭/৮ জন সদস্য পালিয়ে যান।
 
জেলা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের কাছ থেকে পাওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কাগুলো এর আগে অন্য কোন এলাকায় ডাকাতি করে নিয়ে এসে নিজেদের কাছে গচ্ছিত রেখেছিল। পরে তারা পুনরায় অন্য কোথাও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করেছে। এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
 
তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

নারায়ণগঞ্জের ফতুল্লা

আট লাখ টাকা ও গহনাসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬