
সুস্বাস্থ্য নিশ্চিতে তাই নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত মনে করেন পুষ্টিবিদরা। রান্নায় মশলা হিসেবে লবঙ্গ ব্যবহৃত হলেও এটি নানা ঔষুধি গুণে ভরপুর। সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে এটি।
চিরসবুজ লবঙ্গগাছের ফুলের কুঁড়িই হলো লবঙ্গ বা লং। এতে থাকা ‘ইউজেনল’ নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়।
দেখে নিন খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা-
১. লবঙ্গতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে, ফলে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।
২. এটি পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে।
৪. লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।
৫. এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি, কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
৬. লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
৭. এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারে।
৮. এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে।
৯. লবঙ্গ লিভারের জন্য উপকারী এবং লিভারের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে ভূমিকা রাখে।
১১. মাথাব্যথায় বেশ কার্যকরী লবঙ্গ।
১২. পাকস্থলীতে আলসারের সমস্যা এড়াতে লবঙ্গ খেতে পারেন। কারণ এটি পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে।
লাইফস্টাইল ডেস্ক 






































