মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার গাবতলীতে‌ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে  ট্রাক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫) গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার ১৪ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোন্দাবাড়ী পুর্বপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে। । নিহত সাইফুল ইসলাম ঐ গ্রামের জামাত উল্লাহ জামোর ছেলে।

ঘটনার দিন গভীররাতে সোন্দাবাড়ী তেলের পাম্পে তার ব্যবসায়ী পাটনারদের সাথে হিসাব শেষে বাড়ী ফেরে সাইফুল ইসলাম, পরদিন রোববার (১৫ ফেব্রুয়ারী) ভোরবেলা বাড়ীর পশ্চিমে  ৫০ ফিট দুরে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

অজ্ঞাত দুর্বৃত্তরা সাইফুল ইসলামের শরীররে বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাত করে, গলাকেটে হত্যা নিশ্চত করে।
সাইফুল ইসলাম দীর্ঘ দিনধরে ট্রাক ব্যবসার সাথে জড়িত। স্থানীয়দের ধারনা ব্যবসায়ীক লেনদেনের কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গাবতলী মডেল থানার ওসি আনিসুর রহমান আনিস বলেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাতে হত্যা করা লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য  শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

বগুড়ার গাবতলীতে‌ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

প্রকাশের সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬