মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহনকালে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানায় র‌্যাব।
র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহনকালে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১

প্রকাশের সময় : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬