মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় গ্যাস ট্যাবলেট খেয়ে তরুণীর আত্মহত্যা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর ময়না বেগম (২৫) নামে এক তরুণীর আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার ঝিকরগাছার ব্যাংকদা গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ময়না বেগম একই গ্রামের হায়দার মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় তিন বছর আগে তার স্বামী রেজাউল মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সন্তানরা স্বামীর বাড়িতে দাদীর কাছে থাকত। সন্তানদের জন্য মন খারাপ করে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনা টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে ভর্তি করেন। হাসপাতালের চতুর্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।
মৃতদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

ঝিকরগাছায় গ্যাস ট্যাবলেট খেয়ে তরুণীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬