মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫

ছবি-সংগৃহীত

পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ৮ উইকেটের দাপুটে এক জয় তুলে নেয় লঙ্কানরা। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সুপার নিশ্চিত হয় দলটির।

পাল্লেকেলেতে দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।ওপেন করতে নেমে নিশাঙ্কা ৫২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এছাড়া তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করেন।

এই হারের ফলে অস্ট্রেলিয়ার সুপার এটিতে খেলার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেল।

এর আগে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ফিফটিতে শ্রীলঙ্কাকে ১৮২ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নামা অজি অধিনায়ক মার্শ ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন।

আরেক ওপেনার হেড ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। উদ্বোধনী জুটিতে ৫১ বলে ১০৪ রান যোগ করেন দুজন। নবম ওভারে এই জুটির পতন হওয়ার পর লঙ্কানরা কিছুটা ঘুরে দাঁড়ায়। আর এ কারণেই অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০০ ছাড়ায়নি। স্কোর বোর্ডে ১৮১ রান তুলে ইনিংসের শেষ বলে অলআউট হয় অজিরা।

শ্রীলঙ্কার পক্ষে লেগ স্পিনার দুশান হেমন্ত ৩৭ রান খরচায় সর্বাধিক ৩ উইকেট নেন। ২ শিকার ধরেছেন দুষ্মন্ত চামিরা। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন নিশাঙ্কা।

জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

প্রকাশের সময় : ০৮:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬