
প্রেস বিজ্ঞপ্তি
যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিপরিষদে যশোরের কৃতী সন্তান অনিন্দ্য ইসলামকে অন্তর্ভুক্ত করা সমগ্র যশোরবাসীর জন্য গৌরবের বিষয়। এতে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং যশোর জেলার প্রতি সরকারের আস্থারই প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তরুণ, উদ্যমী ও দূরদর্শী এই প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি যশোরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএআর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
প্রেস বিজ্ঞপ্তি 







































