রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষাশহীদদের কবর জিয়ারত করলেন বিরোধী দলের প্রধান

ছবি-সংগৃহীত

ভাষাশহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর আজিমপুর কবরস্থান জিয়ারত করেছেন বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে আসেন।

 এ সময় ভাষাশহীদদের কবর জিয়ারত করেন। পাশাপাশি শহীদদের জন্য বিশেষ দোয়াও করেন তিনি। এ সময় তার সঙ্গে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
পরে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, ৪৭ থেকে ২৪ পর্যন্ত যতগুলো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেছি।
 
দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সবার প্রেরণা উল্লেখ করেছে জামায়াত আমির বলেন, মানুষের অধিকারের লড়াই অব্যাহত থাকবে। তরুণ-যুবকদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাবো।
 
এরআগে, একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জোটের অন্য এমপিরাও উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
 
জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

ভাষাশহীদদের কবর জিয়ারত করলেন বিরোধী দলের প্রধান

প্রকাশের সময় : ০৭:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬