রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় রাতের আঁধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময়ে একের পর এক সহিংস ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করে বিএনপি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ জয়লাভ করলেও সাউথখালী ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট পড়েছে। এর পর থেকেই পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন চলছে।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, “বিএনপি নেতাকর্মীদের ধৈর্যকে দুর্বলতা ভেবে নির্বাচনের দিন থেকে সাউথখালী ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ পর্যন্ত একাধিক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও বলেন, “যারা আগুন দিয়ে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুর রহমান জানান, সাউথখালী ইউনিয়নের সোনাতলা এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

শরণখোলায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ 

প্রকাশের সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬