সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যশোরে যুবককে কুপিয়ে জখম

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪
যশোর অফিস 
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তদির নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামে। সিহাব চৌধুরী দেয়াড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।
জখম সিহাব চৌধুরীর ভাই সুজন চৌধুরী জানান,তাদের এলাকায় দীর্ঘদিন ধরে ইকবাল, মিন্টু,রিয়ন, সম্রাট ও আনোয়ার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের কারণে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরি-ছিনাইতাইসহ ছোট ছোট অপরাধ সংঘটিত হচ্ছে। এ কারণে মাদক ব্যবসার প্রতিবাদ করে তার ভাই সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তাদির। এই মাদক ব্যবসার প্রতিবাদ করায় আজ মাদক ব্যবসায়ীরা এক হয়ে তার ভাইকে কুপিয়ে জখম করেছে।
দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইজাদুল ইসলাম বলেন,দেয়াড়ায় মাদক ব্যবসা চালাচ্ছে ইকবাল, মিন্টু, রিয়ন, সম্রাট ও আনোয়ার। তারা এলাকায় মাদকে ছেয়ে ফেলেছে। তাদের কারণে এলাকার উঠতি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। ভয়ে এলাকার কোন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছায়ায় থেকে মাদক কারাবার করে তারা। মাদক ব্যবসার প্রতিবাদ করায় সিহাবকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।
জনপ্রিয়

সিরাজদীখানে কোয়েল খামারে রহস্যজনক রোগ, একদিনেই সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যশোরে যুবককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬