বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

ছবি-সংগৃহীত

সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো পাত্তাই পায়নি স্বাগতিক ভারত। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ৭৬ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের মোকাবেলা করতে পারেনি অভিষেক-সূর্যকুমাররা। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বাজে হার।

এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আহমেদাবাদে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানের মধ্যে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। তবে দলের হাল ধরেন মিলার ও ব্রেভিস। দুইজন মিলে করেন ৯৭ রানের জুটি। শেষ দিকে স্টাবসও ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন।

জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শিবম দুবে কিছুটা লড়াই করলেও বাকিরা তাকে সঙ্গ দিতে পারেননি। ৭ বল বাকি থাকতে ১১১ রানে অল আউট হয় সূর্যকুমারের দল।
২৬ ফেব্রুয়ারি ভারতের পরের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।  
জনপ্রিয়

যশোরে এক হাজার ইয়াবাসহ নারী আটক

ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

প্রকাশের সময় : ০৭:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬