মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবেসে যৌনকম বিয়ে, যৌনপল্লীর মধ্যে নিজের গলাকেটে হত্যার চেষ্টা স্বামীর

যশোর প্রতিনিধি 
ভালোবেসে যৌনপল্লীর মেয়ে আখিঁ মনি মুক্তাকে বিয়ে করেছিলেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ঈদগাহ এলাকার বাসিন্দা আসাদুজামান (৪০)। কিছুদিন সংসার করার পর আসাদুজ্জামানের অসুস্থতা ও অভাবের কারনে ফের আখিঁ মনি মুক্তা ফিরে যান যশোর শহরের বাবু বাজার সংলগ্ন যৌনপল্লীতে। এটা মেনে নিতে পারেননি আসাদুজ্জামান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে একটি ব্লেড দিয়ে ওই যৌনপল্লীর মধ্যেই নিজের গলায় নিজে আঘাত করেন আসাদুজ্জামান। রক্ত বরে হতে থাকলে আখি মনি একটি গামছা দিয়ে গলা পেঁচিয়ে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের ভাষ্যমতে আঘাত বেশ গুরুতর।
স্থানীয় রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি বলেছেন, স্ত্রী আখিঁ মনি মুক্তা নিষিদ্ধ পল্লীর মেয়ে। বাবু বাজারের ওই নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করতেন আসাদুজ্জামান। এক পর্যায়ে ভালোবেসে আসাদুজ্জামান তাকে বিয়ে করেন মাস দুইয়েক আগে। ঝুমঝুমপুর ঈদগা এলাকায় নিজ বাড়িতে থাকতেন আসাদুজ্জামান ও আখি মনি মুক্ত। আসাদুজ্জামান ইজিবাইকের ব্যবসা করতেন। কিন্তু ব্যবসায় ধস নামায় সে বেকার হয়ে যায়। সংসারে আভাব অনটন নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত ২১ ফেব্রুয়ারি এই নিয়ে বিরোধে নিজ বাড়িতে আসাদুজ্জামান গলাই ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আশেপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। আঁখি মনি ফের তার পল্লীতে ফিরে যান। সোমবার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে যান আসাদুজ্জামান। ইফতারির আগে একজন খদ্দেরে সাথে কথা বলতে দেখেন আসাদুজ্জামান। সে সময়ই মুক্তাকে ফিরতে বলেন তিনি। কিন্তু আখি মনি ফিরতে রাজি না হওয়ায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসাদুজ্জামান ওই পল্লীর মধ্যেই নিজের কাছে থাকা একটি ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক বলেছেন, আসাদুজ্জামানের অবস্থা খুবই খারাপ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে তাকে ঢাকায় রেফার করা হতে পারে।
এ বিষয়ে সদর পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বসির আহমেদ বলেছেন,এই ধরনের সংবাদ পেয়েছি। স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডোগোলের জেরে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছি। সেখানে একজন অফিসার পাঠানো হয়েছে।
জনপ্রিয়

যশোরে এক হাজার ইয়াবাসহ নারী আটক

ভালোবেসে যৌনকম বিয়ে, যৌনপল্লীর মধ্যে নিজের গলাকেটে হত্যার চেষ্টা স্বামীর

প্রকাশের সময় : ০৬:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬