বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মব সন্ত্রাস বন্ধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: রাষ্ট্রপতি

ছবি-সংগৃহীত

মব সন্ত্রাস বন্ধে সদ্য দয়িত্ব নেওয়া সরকারের প্রথম পদক্ষেপ প্রশংসার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশের পর আজ (২৪ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ঘুণে ধরার মতো ধরে ফেলেছিল মব কালচার। এটাকে নিরুৎসাহ করা বা বন্ধ করার জন্য সরকারের প্রথম পদক্ষেপটা অবশ্যই প্রশংসনীয়। অবশ্যই। যেসব কাজ ওনারা করছেন এই সময়টুকুর মধ্যে, তাতে আশা করা যায় যে সামনের দিনগুলো ভালোভাবেই রাষ্ট্র ও সরকার পরিচালনা করতে পারবেন, বিশেষ করে সরকার গঠনের পর শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন মব সন্ত্রাসের বিরুদ্ধে যে অবস্থান ঘোষণা করেছেন, সেটি খুবই ইতিবাচক। তিনি বলেন, দেশে স্থিতিশীলতা আনতে অবশ্যই মবতন্ত্র বন্ধ করতে হবে। এগুলো শক্ত হাতে দমন করতে হবে।
এ সময় রাষ্ট্রপতিকে সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হয়।জবাবে মো. সাহাবুদ্দিন বলেন, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল।

প্রসঙ্গত, প্রায় দেড় বছরের বিরতির পর বাংলাদেশ পরিচালনার দায়িত্বে এখন নির্বাচিত সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে চলতি মাসে সরকার গঠন করে বিএনপি। আর এর মধ্য দিয়েই বিদায় ঘটে ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই দেড় বছরে সাংবিধানিক ক্ষমতা থাকা স্বত্ত্বেও অনেকটা আড়ালে ও নীরবে ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের বিদায়ে যেন এখন মুক্তির স্বস্তিবোধ করছেন তিনি। সেসব কথাই উঠে এসেছে এই সাক্ষাৎকারে।

জনপ্রিয়

যশোরে এক হাজার ইয়াবাসহ নারী আটক

মব সন্ত্রাস বন্ধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬