বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পবর্জ্যে দূষিত ফুলজোড় নদী, রায়গঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিল্পকারখানার বর্জ্যে ফুলজোড় নদীর পানি দূষিত হওয়ায় মাছ ও জলজ প্রাণীর মৃত্যু এবং জনভোগান্তির অভিযোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরাতন চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, জেলে, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযোগ করা হয়, বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর-ছোনকা এলাকায় অবস্থিত এসআর কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠান পাইপলাইনের মাধ্যমে বিষাক্ত বর্জ্য ফুলজোড় নদীতে নিঃসরণ করছে। এর ফলে গত কয়েক দিন ধরে নদীর পানি দূষিত হয়ে ব্যাপক হারে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধানগড়া, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় নদীর পানির রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। প্রতিদিন নদীতে মৃত মাছ ভেসে উঠছে। অনেকেই সেগুলো সংগ্রহ করতে নদীতীরে ভিড় করছেন। দুর্গন্ধের কারণে নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে নামলে চর্মরোগ ও ঘা-পচড়া দেখা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় ফুলজোড় নদী দেশীয় মাছের অন্যতম উৎস ছিল। শিল্পবর্জ্যের কারণে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দ্রুত দূষণ বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সাইফুল্লা ইবনে সাঈদ সজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান মুরাদসহ শিক্ষক, সাংবাদিক ও এনজিওকর্মীরা।
স্থানীয় পরিবেশকর্মী আব্দুর রাজ্জাক নাসিম বলেন, এর আগেও একই ধরনের দূষণের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, উজানের দুটি শিল্পকারখানার বর্জ্যের কারণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

শিল্পবর্জ্যে দূষিত ফুলজোড় নদী, রায়গঞ্জে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬