
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) দুপুরে উপজেলার উমরাডাঙ্গী (বিরাশি ব্রীজ) নামক এলাকায় অভিযান চালিয়ে সাহেদ আলী(৩৮) নামে একজনকে এ রায় দেন স্থানীয় প্রশাসন। সাহেদ আলী পদমপুর গ্রামের মুনছুর আলীর ছেলে |
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান । আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ সদস্যের একটি চৌকস দল।
জানা যায় , উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি ব্রীজের ( উমরাডাঙ্গী ঘাট) এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) এবং ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত ঐ ব্যক্তিকে ১ ( এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।
রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান বলেন, কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































