
বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। সেলিম একজন মাষ্টার্স পাশ পরিক্ষিত রাজনীতিবিদ। তিনি বলেন জনগনের সেবা ও অবহেলিত বেনাপোল পৌর সভার উন্নয়নে নিজেকে আত্ননিয়োগ করতে চান বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তরুন প্রজন্মের অহংকার যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম ‘র বেনাপোল পৌর নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তার অনুসারি ও স্থানীয় জনসাধারনের মধ্যে এক নতুন আশার আলোর সঞ্চালন হয়েছে।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোস্সতাফিজুর রহমান বাবু জানান, মোস্তাফিজ্জোহা সেলিম এলাকায় একজন সর্ব উচ্চ শিক্ষিত যোগ্য ব্যক্তি। তিনি বিভিন্ন সময় মানুষের বিপদে আপদে পাশে থাকেন। সেলিমের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। অন্য যারা মেয়র হতে আগ্রহ করছেন তাদের চেয়ে সেলিম এনক উচ্চ শিক্ষিত। তিনি নিজের অর্থ ব্যায় করে সাধারন মানুষের সহযোগিতা করেছেন। সে যদি এই পৌর সভার মেয়র নির্বাচিত হয় তাহলে এই এলাকায় বড় ধরনের উন্নয়ন করা সম্ভব। তিনি বেনাপোলকে একটি আন্তর্জাতিক মানের বন্দর ও পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই সাথে ছেলে মেয়েদের খেলা ধুলার পরিবেশ ও গড়ে উঠবে।
জনসেবার ল্য ও উন্নয়নের অঙ্গীকার সম্পর্কে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, বেনাপোল পৌরসভা বর্তমানে উন্নয়নে পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চা্ই। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিকমানের আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
বেনাপোল শহর ভারত সংলগ্ন হওয়ায় এখানে হাত বাড়ালে মাদক পাওয়া যায়। আমি এই জনপদে সন্ত্রাস ও মাদক নির্মুল করে সুন্দর স্বাভাবিকমানের একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।
পৌর বাসীর অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবক হিসেবে সেবার মানসিকতা নিয়ে বেনাপোল বাসির পাশে থাকতে চাই সব সময়।”
যুবদল নেতার নির্বাচনী মাঠে আসার ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আমার আলো সৃষ্টি হয়েছে।
Alomgir Hossain, Sharsha Correspondent: 






































