বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

যশোর প্রতিনিধি 
যশোরে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়। এরপর তল্লাশি করলে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলো। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রকাশের সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬