বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাদক মামলায় দু-জনের যাবজ্জীবন কারাদণ্ড 

শহিদ জয়, যশোর 

একটি হিরোইন মামলার রায়ে যশোরের বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। আজ বুধবার স্পেশাল জজ (জেলা ও দায়রা) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।

মামলার রায়ে দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শার্শা উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী ও মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। তারা দুজনই কারাগারে আটক আছে।

মামলার বলা হয়েছে, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজারের একটি যাত্রী ছাউনির সামনে থেকে এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল শুকুর আলী নামে একজনের কাছ থেকে তার ব্যাগ তল্লাশি চালায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এ সময় অপর একজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন। ও অপর আসামি জামাল হোসেনকে পরে পুলিশ আটক করে আদালতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় এজাহারনামীয়  দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

যশোরে মাদক মামলায় দু-জনের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রকাশের সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬