শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Oplus_131072

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

কিশোরগঞ্জের- হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর  বোয়ালিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮)-এর সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

কিশোরগঞ্জে ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬