শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জলদস্যুর গুলিতে এক জেলে নিহত

ছবি-সংগৃহীত

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন (১৭) নামের এক জেলে নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা। নিহত শাহাদত কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

 ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোটটি ২০ জন মাঝি-মাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে দস্যুদের হামলার শিকার হয়।
 
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এ সময় দস্যুরা বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। গুলিতে শাহাদত মারাত্মকভাবে আহত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বোটটি উপকূলে ফেরত এলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
 
হাসপাতালে নেয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘সাগরে দস্যুদের গুলিতে নিহত শাহাদত হোছাইনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

জলদস্যুর গুলিতে এক জেলে নিহত

প্রকাশের সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬