শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোর অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:১৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯
যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাওারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াত সমর্থক ছাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসর নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে জামায়াতের মাসুদ কামাল, মো. বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লাসহ চারজন আহত হন। বিএনপির ইকবাল, খালিদ শেখ (দুজন), ইউসুফ হোসেন ও ফোরকান আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল ও থানা পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়

ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যশোর অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

প্রকাশের সময় : ০৮:১৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬