শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবির খেলাফত ছাত্র মজলিসের নতুন কমিটি

ইবি প্রতিনিধি 

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি একই বিভাগ ও বর্ষের নোমান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফিটেরিয়ায় সংগঠনটির আয়োজিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এ কমিটি ঘোষণা করেন।

এর আগে বিশিষ্ট ব্যক্তি, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে শাখা সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, দপ্তর সম্পাদক সাকিব আসলাম, শাখা বৈষম্যবিরোধীর আহ্বায়ক এস এম সুইট, শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফয়সালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে একটি ইসলামী ছাত্র সংগঠনের এমন সুশৃঙ্খল ও উন্মুক্ত পরিবেশে ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিল আয়োজন এবং সেখানে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল বরাবরই সবার মনো কামনা । বর্তমান অনুকূল পরিবেশের জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।তারা আরো বলেন, অভ্যুত্থান-পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠন যদি পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখে তাহলে কোনো অপশক্তিই এ ঐক্যবদ্ধ বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।

জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

ইবির খেলাফত ছাত্র মজলিসের নতুন কমিটি

প্রকাশের সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬