শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ছবি-সংগৃহীত

জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসিমুখে কথা বলে তাদের উৎসাহ দেন। শিশুদের মুখেও ছিল হাসি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। অন্য মুসল্লিরাও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।  এ সময় কয়েকজন শিশু রোজা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের কথার জবাব দেন।

জনপ্রিয়

চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬