
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি চিরঋণী বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি কাজ করার সুযোগ পেয়েছি। ঠাকুরগাঁও বাসির কাছে আমার অনুরোধ এই সহায়তা যাতে তারা অব্যাহত রাখে।
শুক্রবার (২৭ ফ্রেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নির্বাচন পরবর্তী সময়ে মন্ত্রী হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রথম আগমন উপলক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে ঠাকুরগাঁও জেলা শহরের হাজিপাড়া হাফেযিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থপন করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, নির্বাচনের পরে ঠাকুরগাঁওয়ে এসে মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থপন করতে পেরে আমি সৌভাগ্যবান। আল্লাহর কাছে এই দোয়া চাইবো যে মাদ্রাসার উন্নয়নের কাজে আমরা যাতে শড়িক হতে পারি।
এসময় পুলিশ হত্যার তদন্ত প্রশ্নে ফখরুল বলেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে প্রয়োজন হলে আবার হবে। এখনতো বিষয়টি আদালতে রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে। গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হবে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































