শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি মোটরসাইকেল দুঘর্টনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বুলু বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চয়াবিলা গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেল ৪টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোহাম্মদ বুলু বিশ্বাসের ছেলে প্রিন্স বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকালে নারুয়া বাজারে মোটরসাইকেলে যাওয়ার পথে আরেকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। সেখান থেকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতাল ও পরে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার  বিকেলে মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুঘর্টনার বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ০৭:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬