শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫

ছবি-সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
থানা সূত্র জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় সাতজন নারীকে আটক করা হয়। পাশাপাশি তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

স্ত্রীর আত্মহত্যা পর যা বললেন অভিনেতা আলভী

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক

প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬