মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং: উপদেষ্টাদের স্বীকারোক্তির দাবি মাওলানা রফিকুল ইসলাম খানের

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে যে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে তা কিছু উপদেষ্টা স্বীকার করেছেন। তিনি বলেন, দেশ আগের মতো চলুক এজন্য জুলাই আন্দোলন হয়নি; বরং ইনসাফভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এবং অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ণিমাগাতী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমদাদুল হক শাহারুল।
বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কোনো জনপদের মানুষ যদি তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা সেই এলাকায় রহমত ও বরকত নাজিল করেন। যারা তাকওয়া অর্জন করবেন, আল্লাহ তাদের সব সমস্যার সমাধান করে দেন। তিনি বলেন, কোরআন নাজিল হওয়ার কারণেই রমজান মাসের বিশেষ মর্যাদা রয়েছে এবং এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষের জন্য পবিত্র কোরআন পথপ্রদর্শক। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কোরআনে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের পথে চললেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডা. এনামুল হক সেলিম, সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং: উপদেষ্টাদের স্বীকারোক্তির দাবি মাওলানা রফিকুল ইসলাম খানের

প্রকাশের সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬