শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ঘাটিনা সেতুর ওপর ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঘাটিনা রেল সেতুর ওপর ছবি তুলতে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আলফি সানি (১৮) এবং ধুকুরিয়া বেড়া গ্রামের ফয়সাল (১৯)। তারা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতুর নিচে নদীর পাড়ের পাথরে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সানি, আর ফয়সাল স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলকুচি থেকে মোটরসাইকেল যোগে তারা বেলা দেড়টার দিকে সেতুর এলাকায় পৌঁছান। ঘাটিনার পূর্ব প্রান্তে শিমুল ফুলের ছবি তুলতে ওঠার সময় ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, নিহত সানির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ফয়সাল কাওয়াক হাসপাতালে নেওয়ার পর মারা যান। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

রাশিয়ার তেলে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ঘাটিনা সেতুর ওপর ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

প্রকাশের সময় : ০৭:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬