শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের রানা’র ছেলে কবির (৩০) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে হানিফ। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আশিক (২৫)। তার অবস্থা আশঙ্কাজনক।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, বিকেলে কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহনের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আশিক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘাতক পরিবহনটিকে শনাক্তের চেষ্টা করছে বলে জানান ওসি মাহমুদুল হাসান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
জনপ্রিয়

রাশিয়ার তেলে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬