শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ডিবির অভিযানে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

শহিদ জয়, যশোর 
যশোর শহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নারী শাপলা খাতুন ওরফে সপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।
ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অলক কুমারদে নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঈগল পরিবহনের একটি বক্সে অবস্থানরত সন্দেহভাজন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব কাঁচামাল দিয়ে মরণ নেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়।
এ ঘটনায় আটক শাপলা খাতুনকে শুক্রবার (১৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বলে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়

রাণীশংকৈলে আকস্মিক ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে ডিবির অভিযানে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

প্রকাশের সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬