শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আকস্মিক ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

জাহাঙ্গীর আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল ১২ মার্চ (বৃহস্পতিবার)  রাতের আকস্মিক ঝড়ে রেজওয়ান হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত রেজওয়ান উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমারগঞ্জ গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ প্রবল ঝড়ের সময় রেজওয়ান হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়ের কারণে ঘরের দেয়ালের একটি অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেজওয়ান হোসেন নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির পড়ুয়া ছাত্র ছিলেন।
নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল জুয়েল জানান, রেজওয়ান আমাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন ছাত্র ছিল। সে খুবই শান্ত স্বভাবের এবং সম্ভাবনাময় মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করুন এবং নিষ্পাপ এই শিশুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়

প্রকাশের সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬