বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ১২ জুলাই সমাবেশের অনুমতি পেল

আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

তিনি বলেন, ১২ জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম। আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের মৌখিক অনুমতি দিয়েছেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহবান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ১২ জুলাই সমাবেশের অনুমতি পেল

প্রকাশের সময় : ১০:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩